দাউদকান্দি উপজেলায় মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর সড়ক দুর্ঘটনায় পতিত হলে ১জন নিহত এবং ২০জন আহত হন। তবে ড. খন্দকার মোশাররফ হোসেন অক্ষত রয়েছেন।
নিহতের নাম জুয়েল। তিনি পৌর ছাত্রদল নেতা ছিলেন ও সাদেক মিয়ার ছেলে।
IMG0
উপজেলার মোহাম্মদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। পথে আমিরাবাদ স্টেশন এলাকায় তার বহরের একটি মাইক্রোবাসকে শ্যামলি পরিবহনের বাস চাপা দেয়।
এতে আহত মাইক্রোবাসের যাত্রী পৌর ছাত্রদল নেতা জুয়েলকে (২০) মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরো ২০জন যাত্রী আহত হন।
ইত্তেফাক/আরকেজি
