ঈদগাহ মাঠে অর্ধশত গাছ কর্তন!

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৬:৪১
ময়মনসিংহের সদর উপজেলার চর হরিপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠের ও বাউন্ডারির চারিদিকের বিভিন্ন জাতের প্রায় অর্ধশত গাছ কেটে ফেলেছে একদল দুষ্কৃতিকারী। ঘটনাটি ঘটেছে গত ১৭ জুন রাতে।
 
অভিযোগে জানা গেছে, একদল দুষ্কৃতিকারী মেহগনি, আকাশিসহ বিভিন্ন জাতের ২/৩ বছর বয়সের গাছগুলো রাতের অন্ধকারে কেটে ফেলে। এলাকাবাসী অভিযোগ করেন, একটি চক্র ঈদগাহ মাঠের গাছগুলো কেটে খেলার মাঠ বানাতে চায়। এ কারনে রাতের অন্ধকারে ঐ চক্রটি এসব গাছ কেটে ফেলেছে।
 
উল্লেখ্য, ৫/৬ মাস আগে চর হরিপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠের শতাধিক গাছ কেটে ফেলেছিলো কিছু দুর্বৃত্ত। বারবার এভাবে গাছ কেটে ফেলার বিচার চেয়েছে এলাকাবাসী।
 
উল্লেখ্য, এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে না নিলে যে কোন দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু