বাগেরহাটে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে সুভাস তালুকদার নামে আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাপালী বন্দর ও মোরেলগঞ্জ উপজেলার কুমারীয়াজোলা গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে ওই দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কাপালী বন্দর গ্রামের বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী শম্পা রাণী মন্ডল (২৫) এবং মোরেলগঞ্জ উপজেলার কুমারীয়াজোলা গ্রামের রমেন্দ্রনাথ মৃধার ছেলে বিকাশ মৃধা (৫০)।
নিহত দুজনের পরিবারের সদস্য ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূ শম্পা মন্ডল বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। সুভাস তালুকদার তার মাছের ঘেরে মাটি কাটার কাজ দেখতে গিয়ে বজ্রপাতের শিকার হন।
ইত্তেফাক/নূহু
