কাহারোলে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে ১৭৬ টি বাড়ী আলোকিত হলো

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:২৪
১৮ জুন সোমবার রাতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়ন, রসুলপুর ইউনিয়ন ও ডাবোর ইউনিয়নের কোটগাঁও, রসুলপুর, তারগাঁও, কামোড়, বিরলী ও সিংগারীগাঁও গ্রামে ৪৬ লাখ টাকা ব্যয়ে ১৭৬টি বাড়িতে বিদ্যুতের উদ্বোধন করা হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জয়নন্দ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম দীলিপ বর্মন, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকার পরিচালক ও সচিব মো. মাঈন উদ্দীন আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ। 
 
ইত্তেফাক/নূহু