মৌলভীবাজারে সমাজকল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণ

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:১৪
মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার দুপুরে তিনি সৈয়ারপুর এলাকায় ত্রাণ বিতরণ করেন।
 
এ সময় তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতি যারা ঘর-বাড়ি হারিয়েছেন তাদের পূনর্বাসনের জন্য কাজ করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তিনি বলেন, আমি সপরিবার মৌলভীবাজার ঘুরতে এসে এখানকার বন্যা পরিস্থিতি দেখে ব্যাথিত হয়েছি। যার জন্য আমার পার্টির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ত্রাণের ব্যবস্থা করেছি। স্থানীয় প্রশাসনও আমাদের ত্রাণ বিতরণে সহযোগিতা করেছে। বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে মন্ত্রী মৌলভীবাজর পৌরসভাধীন সৈয়ারপুর এলাকায় লোকনাথা সেবা আশ্রম ও সদর উপজেলার শেরপুরে আজাদ বখত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে বর্ন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
 
এ সময় সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সমাজসেবা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদৌসি আক্তার, জেলা উপ পরিচালক আদিল মুক্তাকিম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকেন্দর আলী  উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/নূহু