ওসমানীনগরে কুশিয়ারা ডাইকের পাশ থেকে গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:১৭
ওসমানীনগরে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার সাদিপুর ইউপির সৈয়দপুর গ্রামের কুশিয়ারা ডাইকের ভাঙ্গনকৃত স্থানের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
 
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা লাশ উদ্ধারের সত্যতা নিশিচত করে বলেন, গলিত অবস্থায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 
 
ধারণা করা হচ্ছে, লাশটি কোনো পুরুষের। লাশটি পচে গলে সাদা হয়ে গেছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু