চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন ধরে আবদুর রহমান (৫৮) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তির ছেলে ফাহাদ হোসেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার আড়গাড়াহাটের চাকলা গ্রামের বাসিন্দা। সন্ধান চেয়ে সোমবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নম্বর ৮১০ তারিখ ১৮-০৬-১৮) করেছেন নিখোঁজের ছেলে ফাহাদ হোসেন।
সাধারণ ডায়েরীতে উল্লেখ রয়েছে, গত রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার আড়গাড়া পশুর হাট থেকে ৪৫ হাজার টাকার একটি গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পরে ব্যবহৃত মুঠোফোন ০১৭৩৮১৭৭৬৩৯ নম্বরটি বন্ধ পাওয়া যায়। বাড়ি ফিরে না আসায় আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পিতার সন্ধান পাওয়া যায়নি।
আবদুর রহমানের উচ্চতা অানুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রংয়ের ফতুয়া ও লুঙ্গি। এছাড়া তার মাথায় চুলে ও দাড়িতে মেহেদী রং দেয়া আছে।
ইত্তেফাক/নূহু
