ফুলবাড়ীয়ায় গাঁজা ব্যবসায়ীদের হামলায় আহত ৩

আপডেট : ২০ জুন ২০১৮, ০০:৪৫
ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুরে জনতার হাতে আটক গাঁজা ব্যবসায়ীকে ছাড়িয়ে সহযোগীদের হামলায় অন্তত তিনজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী জানায়, জয়পুর নতুন বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় গাঁজা পাচারের খবর পায় এলাকাবাসী। গাঁজা নিয়ে ৩/৪ জন ঘটনস্থলে পৌছলে এলাকাবাসী তাদের ধাওয়া করে ১০ কেজি গাঁজাসহ শামছুলকে আটক করে। আটক গাঁজা ব্যবসায়ীকে অন্যরা ছাড়িয়ে নিতে স্থানীয় জনতার উপর হামলা চালায় তারা। এ সময় গাঁজা ব্যবসায়ীদের পিটুনীতে উরফা গ্রামের শাহাবুদ্দিন, বুলবুল ও আজাহার আহত হন। 
 
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম জানান, গাঁজা উদ্ধার করে প্রায় ১০ কেজি গাঁজা গ্রাম পুলিশের কাছে জমা রাখা হয়েছে। থানায় খবর দেয়া হয়েছে। 
 
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/কেআই