গোপালগঞ্জে মাহেন্দ্র উল্টে নিহত ১

আপডেট : ২০ জুন ২০১৮, ০৯:০৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহেন্দ্র) উল্টে গিয়ে রইচ শেখ (৩২) নামে এক যাত্রী নিহত ও অপর ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া-রাজপাট সড়কে এ ঘটনা ঘটে। রইচ শেখ কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের খোকন শেখের ছেলে। 
 
নিহতের চাচা ভুলু শেখ জানিয়েছেন, চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই থ্রি-হুইলারের ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারটি রাস্তা-সংলগ্ন একটি তালগাছের সঙ্গে সজোড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে থ্রি-হুইলারের সব যাত্রী আহত হন। পরে গুরুতর আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রইচ শেখকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অলিয়ার শেখ (২৮), হাবিল সিকদার (৪০) ও মাহিন শেখকে (৩০) সেখানে ভর্তি করা হয়েছে।
 
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান এ ঘটনায় রইচ শেখের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে