রায়পুরে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ২০ জুন ২০১৮, ১০:০৭
লক্ষ্মীপুরের রায়পুরে ৭৪ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাম আরিফ নামের এক জেলা মানবাধিকার নেতা ও ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপর এক মাদক বিক্রেতা টিপু সুলতানকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়।
 
আরিফ উপজেলার বামনী ইউনিয়নের খায়ের হাট এলাকার বাসিন্দা ও বাংলাদেশ হিউম্যান রাাইটস এন্ড সোসাইটি মানবাধিকার সংস্থার লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক এবং টিপু বাস র্টামিটাল এলাকার মৃত আব্দুল মোতাল্লেবের ছেলে ও পুলিশের তালিকাভুক্ত আসামি। 
 
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, আরিফ দীর্ঘদিন থেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে তিনি মাদক ব্যবসার করে আসছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে মানবাধিকার সংস্থার একটি পরিচয় ও অখ্যাত একটি পত্রিকার মেয়াদ উত্তীর্ণ পরিচয়পত্র উদ্ধার করা হয়। 
 
জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
 
ইত্তেফাক/কেকে