গাংনী উপজেলার রাইপুর গ্রামে গাছ থেকে পড়ে রাফিদ হোসেন (৮) নামের এক শিশু মারা গেছে। রাফিদ ঐ গ্রমের পটল মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাফিদ গ্রামের মাঠে একটি জাম গাছে উঠলে ডাল ভেঙ্গে পড়ে যায়। গাছের মগ ডালে জাম পাড়তে গেলে সে ডাল ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় রফিকুল ইসলাম জানান, রাফিদ জাম পাড়তে উঠলে অসাবধানতায় হাত ফসকে ডাল ভেঙ্গে পড়ে যায়। পরে আহত রাফিদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা পুলিশ নিহতের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/কেকে
