ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯

আপডেট : ২০ জুন ২০১৮, ১০:৪০
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীসহ ৩৯ জন গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে সদর, কালীগঞ্জ ও মহেশপুর থেকে চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য। এছাড়াও অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরো ৩৫ জনকে।
 
ইত্তেফাক/কেকে