নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী অনুমোদনবিহীন ট্রাক্টর (ইছার মাথা) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে নিহত হন একজন। পরে হাসপাতালের নেয়ার পথে আরো একজন মারা যান। এসময় আহত হন অন্তত ১৫জন।
আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার রায়পুরা-রাধাগঞ্জ সড়কের খাকচক নাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মামুন (১৫)। তিনি উপজেলার টকিপুরা গ্রামের সুলতান মিয়ার ছেলে ও পলাশতলী কাসেমুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী। একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল (১৩)।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-একই এলাকার সবুজ (১৫), জনি (১৬), বাবু ভুইয়া (২০) ও রাসেল মিয়াসহ (১৫) ১৫জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে উপজেলার টকিপুরা গ্রামের উঠতি বয়সের ২৫/২৬জন যুবক রায়পুরা কলেজ মাঠে ফুটবল খেলা উদ্দেশ্যে এলাকায় রাস্তার পাশে জড়ো হন। এসময় একটি খালি ট্রাক্টর (ইছার মাথা) আসলে তারা উঠে পড়ে কলেজ মাঠে যাওয়ার জন্য। ২৫/২৬জন যুবক নিয়ে ট্রাক্টর চালক পেরোয়াভাবে চালিয়ে আসছিল।টুকপুরা ও কলেজ মাঠের মাঝামাঝি স্থান খাকচকে আসলে বাঁকা রাস্তা অতিক্রম করতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা অধিকাংশ যুবকই আহত হন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন নামের একজনকে মৃত ঘোষণা করেন। একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।
ইত্তেফাক/কেকে
