ধর্ষণের পর হত্যা

চাঁপাইনবাবগঞ্জে পাঁচজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে বৃহস্পতিবার পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে একই মামলার অপর ধারায় ওই পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলো: নয়ন কুমার রবিদাস (২৮), প্রশান্ত রবিদাস (২২), নিতাইচন্দ্র রবিদাস (২৬), সুভাষ দাস (৪২) ও প্রশান্ত রবিদাস (২৪)। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে নয়ন কুমার রবিদাস ও প্রশান্ত রবিদাস উপস্থিত ছিলো। অন্যরা পলাতক রয়েছে।