গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমবোঝাই ট্রাক উল্টে শাহিদ খান (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদ খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মানপাশা গ্রামের ফজলে আলী খানের ছেলে। তিনি ফল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ওই ব্যবসায়ীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে বরিশালগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা শাহিদ খান ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৩ জন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
