চরভদ্রাসনের পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে বৃহস্পতিবার বিকালে ছয় বালু ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বালু ব্যবসায়ীদের জরিমানা করেন। বালু ব্যবসায়ীরা হলেন আ. হামিদ, রবিউল শেখ, সোবাহান মণ্ডল, সালাম শেখ, মো. হারুন মিয়া ও হবিনুর।
