নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২০ জুন ২০১৮, ১৯:৫৮
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাক্টরচালিত ট্রলি খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের সুলতান ভুঁইয়ার ছেলে মামুন ভুঁইয়া (১৮) ও তার প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)।
 
ওসি দেলোয়ার বলেন, ট্রাক্টরচালিত ট্রলি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি