নীলফামারীর কিশোরগঞ্জে ধর্ষণের শিকার ৩য় শ্রেণির ছাত্রী

আপডেট : ২০ জুন ২০১৮, ২২:৫৪

চকোলেটের লোভ দেখিয়ে ৩য় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের ধাইজান গ্রামে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রমতে, ঘটনার দিন সকাল ১১টার দিকে মেয়েটি বাড়ির বাহিরে খেলছিল এ সময় একই গ্রামের ময়নুদ্দিন মিয়ার ছেলে আব্দুল মজিদ (৪০) চকোলেটের লোভ দেখিয়ে মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে।

মেয়েটির আর্তচিৎকারে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে আব্দুল মজিদ পালিয়ে যায়। মেয়েটিকে তাৎক্ষনিক উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল মজিদ ডোমার সরকারী খাদ্যগুদামের নৈশপ্রহরী।

রণচণ্ডি ইউপি চেয়ারম্যান মকলেছার রহমান বিমান ঘটনার সতত্যা নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ জানান, ধর্ষনের খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু