যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৯

শুক্রবার দুপুরে ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো রিতু (৫) ও ছোঁয়া (৬)। দুইজন সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মোহন ও সুমনের মেয়ে একসঙ্গে বাড়ির কাউকে না বলে পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। অভিভাবকরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে যমুনা নদীতে গেলে একজনের লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদীতে খুঁজে অপরজনের লাশ উদ্ধার করে।