খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫

আপডেট : ২১ জুন ২০১৮, ১৭:০০
খুলনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। 
 
এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৪-১৫জন আহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঘটনাস্থল থেকে ওসি জানান।
 
ইত্তেফাক/কেকে