কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বখাটে গ্রেফতার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৯

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার রাতে বখাটে জসিম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আন্ধারমানিক গ্রামের মো. জামাল হাওলাদারের ছেলে। মামলা ও থানা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া সরকারি কলেজের এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে জসিম উত্ত্যক্ত করে আসছিল। গত ৬ এপ্রিল ওই ছাত্রী কলেজে আসার পথে বাড়ি সংলগ্ন রাস্তায় পথরোধ করে কু-প্রস্তাবসহ নানা অশ্লীল কথা বলে। সে প্রতিবাদ করলে জসিম ক্ষিপ্ত হয়ে মারধর করে। তার চিত্কারে বাড়ি থেকে তার মা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে  মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আবদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটে জসিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।