সাতকানিয়ায় জামায়াত ক্যাডার আটক

আপডেট : ২১ জুন ২০১৮, ১৬:২৬

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গত বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিন জেলা জামায়াতের দূর্ধর্ষ ক্যাডার ও একাধিক নাশকতা মামলার আসামি জামাল উদ্দিনকে (৩৬) আটক করেছে। সে সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের লম্বা পাড়ার মৃত পেঠান বক্সুর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জামাল উদ্দিনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, জামালের বিরুদ্ধে থানায় ৫টি নাশকতা মামলা রয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন জামায়াতের দূর্ধর্ষ ক্যাডার জামাল উদ্দিনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটককৃত জামালের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি-বেসরকারি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য বহন, নাশকতা সৃষ্টি করাসহ অনেক অভিযোগ রয়েছে। বিগত ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডব চলাকালে তার এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জামাল।

ইত্তেফাক/নূহু