নন্দীগ্রামে শিশু বলাৎকারের অভিযোগ

আপডেট : ২১ জুন ২০১৮, ১৯:৪২

বগুড়ার নন্দীগ্রামে শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ভাটগ্রামের সাইদুল ইসলামের ছেলে মেরাজুল ইসলাম একই গ্রামের আব্দুল আলিমের শিশু ছেলে তামিম হোসেনকে (৫) বলাৎকার করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে হত্যার চেষ্টা করা হয়।

শিশুটির চিৎকার শুনে মাঠে থাকা লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের হয়। পরে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্স নিয়ে ভাটগ্রামে অভিযান চালিয়ে মেরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরির্দশক ইনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু