সীতাকুণ্ডে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরালের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
জানা যায়, ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ পূর্ব বাকখালী গ্রামের মনু মেম্বারের বাড়ির মৃত মনিরুজ্জামানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল জেবল হোসেনের সঙ্গে তার ভাই মোঃ হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মোঃ হোসেন, জসিম উদ্দিন, মন্টু, সালাউদ্দিন ও নুর উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী ল্যান্স কর্পোরাল জেবল হোসেনের ঘরে হামলা চালায়। তারা ঘরের সবকিছু ভাঙচুর করে এবং ১৫ ভরি স্বর্ণালংকার ও জমি কেনার জন্য ব্যাংক থেকে সদ্য তোলা আলমারীতে রক্ষিত ২ লাখ টাকাও সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/নূহু
