নিয়ামতপুরে মাতাল বাবার হাসুয়ার আঘাতে ছেলের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০১৮, ০২:৫৯
নেশা করার প্রতিবাদ করায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাতাল বাবার মতিউর রহমানের হাসুয়ার আঘাতে ছেলে রাজু হোসেনের (২২) মৃত্যু হয়েছে । বুধবার (২০জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের চৌবাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবা মতিউর রহমান পলাতক আছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান ঢাকায় রিকশা চালান এবং ছেলে রাজু রাজশাহীতে পড়াশুনা করতেন। ঈদের বাবা এবং ছেলে বাড়িতে আসেন। মতিউর রহমান মাঝে মধ্যে মাদক সেবন করায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। গত সোমবার এ নিয়ে ছেলে রাজু তার বাবাকে নেশা করতে বারণ করেন। এ সময় কথাকাটির এক পর্যায়ে মতিউর নেশাগ্রস্থ অবস্থায় থাকায় উত্তেজিত হয়ে হাসুয়া দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। হাসুয়ার আঘাতে মাথার খুলির ছিদ্র হয়ে রাজু গুরত্বর আহত হয়। 
 
আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে রাজু মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে বাবা মতিউর রহমান পালিয়ে যান।
 
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হক বলেন, বুধবার গ্রামে মরদেহ কবর দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে । ঘটনায় নিহতে মা জয়নব বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বাবা মতিউর রহমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেআই