ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় কাভার্ড ভ্যানে চাপা পড়ে আব্দুল মজিদ খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের মৃত ওহাব খানের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, বাইসাইকেল নিয়ে নিহত আব্দুল মজিদ খান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিত্সাধিন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/এএম
