শ্রীবরদীতে বাস উল্টে ১৮ জন আহত

আপডেট : ২২ জুন ২০১৮, ১৫:৩২

শ্রীবরদী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে ছিকিৎসাধীন। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার মাটিয়াকুড়া এলাকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভায়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে এলে অপর দিক থেকে আরেকটি বাস ক্রসিং করে। এ সময় ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশে পরিত্যক্ত মাঠে উল্টে যায়। এতে কমপক্ষে ১৮জন যাত্রী গুরুতর আহত হয়।

উপজেলা সদর হাসপাতাল সূত্র জানায়, এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, উপজেলার বকচর গ্রামের মিঠুন (৩০), শাফিজল হক (৫০), আব্দুল আজির, উত্তর ষাইটকাকড়া গ্রামের আরিফ মিয়া (২০) ও জানকিখিলা গ্রামের আনোয়ার হোসেন (২০)।

অপর আহতরা হলেন, বকচর গ্রামের কল্পনা বেগম (৩০), আসমা বেগম (৪০), পোড়াগড় গ্রামের তাসলিমা বেগমসহ (১৫) অন্যান্যরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। এদিকে ঘটনার সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাস নং ঢাকা মেট্রো- ব ১২০৭২৪।

ঘটনার সত্যতা নিশ্চিত এসআই শফিকুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।

ইত্তেফাক/নূহু