ফুলবাড়ী সীমান্তে শুক্রবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিমুলবাড়ী ক্যাম্পের সদস্যরা ভারতীয় ২টি গরু আটক করেছে।
এলাকাবাসী ও বিজিবি জানায়, শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার ভবেশ চন্দ্রের নেতৃত্বে উপজেলার সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৭ এর সাব পিলার ১ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের বানিয়াটারী সীমান্ত দিয়ে বাংলাদেশী গরু পাঁচারকারীদের ধাওয়া করে ভারতীয় দুইটি গরু আটক করা হয়। বাংলাদেশী গরু পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আটক ভারতীয় গরু দুইটি ক্যাম্পে নিয়ে আসে।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা ।
ইত্তেফাক/নূহু
