চাঁদাবাজির মামলায় গ্রেফতার সোহেল রানা জেলহাজতে

আপডেট : ২২ জুন ২০১৮, ১৫:৪১

চাঁদাবাজির অভিযোগে আনন্দ টিভি এবং দৈনিক আমার খবর পত্রিকার গোপালপুর উপজেলা প্রতিনিধি সোহেল রানাকে আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। সোহেল রানা উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিন পাথালিয়া গ্রামের বাবুল সওদাগরের পুত্র।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, সাংবাদিক পরিচয়ে সোহেল রানা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা এবং চাঁদাবাজি করে আসছিল। হেমনগর ইউনিয়নের উদ্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন গত ১৩ জুন গোপালপুর উপজেলা পরিষদে অফিসিয়াল কাজের জন্য এলে সোহেল রানা তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের হুমকি দেন। এরপর তার একটি সামাজিক সমস্যাকে উপজীব্য করে চাঁদার টাকা দেওয়ার জন্য চাপাচাপি এবং পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখাতে থাকেন।

এ অবস্থায় বেলায়েত হোসেন গত বৃহস্পতিবার গোপালপুর থানায় একটি চাাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।

তদন্তকারী কর্মকর্তা আসলাম হোসেন জানান, আজ শুক্রবার দুপুরে আদালতে চালান দিলে তার জামিন নামঞ্জুর হয়।

ইত্তেফাক/নূহু