সাঘাটায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট : ২২ জুন ২০১৮, ১৭:৫৫

সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের চাকুলি গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আজাদুল (৪৫) খুন হয়েছে। সে চাকুলি গ্রামের মৃত আজির হোসেনের ছেলে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, উক্ত চাকুলি গ্রামের আজির হোসেনের ছেলে আজাদুলের সঙ্গে গত বৃহস্পতিবার দুপুরে পারিবারিক বিবাদ শুরু হলে এক পর্যায়ে আকমল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে ছোট ভাই আজাদুলের মাথায় আঘাত করে। এতে আজাদুল গুরুতর আহত হন। তাকে বগুড়ায় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ দুপুরে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু