সিংড়ায় নতুন বিদ্যুৎ সংযোগে ৩৫৪টি পরিবার

আপডেট : ২২ জুন ২০১৮, ১৮:২৯

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে ৩৫৪টি পরিবার। শুক্রবার দুপুরে ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ২শ টাকা ব্যয়ে আগপাড়া গ্রামে ৬.৫১৭ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, সাবেক চেয়ারম্যান আদেশ আলী সরদার, কাউন্সিলর সঞ্জয় সাহা সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

প্রতিমন্ত্রী শেরকোল ও লালোর ইউনিয়নে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৮ কিলোমিটার পাকা রাস্তার সংস্কার কাজেরও উদ্বোধন করেন। এ সময় স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু