আড়াইহাজারে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৮, ১৮:৫৪

আড়াইহাজারে তমিজ উদ্দিন তমু (৬০) নামে এক বৃদ্ধের গলিত লাশ  উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে তার নিজ বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহত তমুর সঙ্গে তার পরিবারের সদস্যদের তেমন যোগাযোগ ছিল না। ১২/১৩ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। যোগাযোগ না থাকায় তার ঘরেও কেউ প্রবেশ করেনি। ঘটনার দিন লাশ পঁচে গন্ধ বের হলে আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, তার শরীরের বিভিন্ন অংশে বড় বড় ঠোসা পড়ে আছে। তার মৃত্যুটি রহস্যজনক। ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

ইত্তেফাক/নূহু