গাজীপুরে নারীর অর্ধগলিত লাশ

আপডেট : ২৩ জুন ২০১৮, ১০:১০
উপজেলার হাসিঁখালী গ্রামের গজারি বনের ভেতর থেকে শুক্রবার (২২ জুন) অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো বোরকা, বেগুনি রঙ্গের কামিজ ও লাল রঙ্গের পায়জামা।
 
উদ্ধারকারী শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান মিয়া জানান, গজারি বনের ভেতর স্থানীয় লোকজন লাকড়ি কুড়াতে গেলে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যপারে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি