সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে আটক ৪৬

আপডেট : ২৩ জুন ২০১৮, ১০:১৭
সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক মামলার আসামিসহ ৪৬জনকে আটক করেছে পুলিশ।  শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
এসময় উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেনসিডিল ও ৭৩ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। আটককৃতদের বিরুদ্ধে ৭টি মামলা করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি