গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:২৭

রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার সন্ধ্যায় সাব্বির হাসান (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম পূর্ব তেনাপচা গ্রামের মিন্টু শেখের ছেলে।

জানা গেছে ঈদের পর পরিবারের সবাইকে সঙ্গে করে একই এলাকার নানাবাড়ি বেড়াতে এসেছিল সাব্বির। শুক্রবার সন্ধ্যার আগে সাব্বিরকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজ করার পর নানাবাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ইত্তেফাক/নূহু