নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর এলাকায় নিখোঁজের ৩ দিন আগে নিখোঁজ হয়েছিল ৬ বছরের শিশু মামুন। আজ শনিবার দুপুরে পাশের বাড়ির ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ। নিহত শিশু মামুন হাসিমপুর এলাকার সুজন মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক জয়নাল মাস্টার ও আরমান শরীফ নামে দুইজনকে আটক করে হাতকড়া পরিয়ে নিয়ে এলেও পরে রহস্যজনক কারনে পুলিশ আটকের কথা অস্বীকার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, গত ২০ জুন বুধবার মামুন প্রতিদিনের মতো খেলা করতে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। অনেক খুঁজে, এলাকায় মাইকিং করেও সন্ধান না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
রায়পুরা থানার ওসি তদন্ত লুৎফর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং থানায় কোন নিখোঁজ ডায়েরি হয়নি।
ইত্তেফাক/নূহু
