সুন্দরগঞ্জে আম গাছ থেকে পড়ে দুইজনের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:৪৮

উপজেলায় গাছে চড়ে আম পাড়তে গিয়ে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার সকালে প্রফেসর পাড়া এলাকার দুলা মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (১৩) একই উপজেলার বৈদ্যনাথ গ্রামে নানা এরশাদুলের বাড়িতে কঞ্চি নিয়ে গাছে আম পাড়তে ওঠে। এ সময়ে তার হাতে থাকা কঞ্চি বিদ্যুতের তার স্পর্শ করা মাত্র ছিটকে সে মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এছাড়া দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের আতাউর রহমানের ছেলে হাবিব মিয়া (৭) আম পাড়তে গাছে উঠলে ডাল ভেঙে মাটিতে পড়ে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানা পুলিশ উভয় ঘটনা তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেয়।

ইত্তেফাক/নূহু