মোরেলগঞ্জে ইয়াবাসহ নারী কাউন্সিলর আটক

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:৫২

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নাছিমা বেগমকে (৪৫) শনিবার সকালে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক নাছিমা বেগম মারেলগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোরেলগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। পুলিশ জানায় নাছিমা দম্পতি দুইজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। উপজেলার পূর্ব সরালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানার ওসি মো. রাশেদুল আলম জানান, নাছিমা ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। আজ সকালে ক্রেতা পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় পুলিশ তার নিকট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী জাহাঙ্গীর পালাতে সক্ষম হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েকবার আটক হয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে ।

ইত্তেফাক/নূহু