জেলার তারাগঞ্জ উপজেলায় খালাত বোনকে অপহরণ করে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার রাতে পুলিশ ছাদেকুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর গুদরীপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র ছাদেকুল ইসলাম (২৩) গত প্রায় এক বছর আগে অর্থাৎ ০৭/০৭/২০১৭ইং তারিখে তারই খালাত বোন ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে এবং ঢাকায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া থাকে। এক পর্যায়ে গত ১৬/০৬/২০১৮ইং তারিখে কিশোরীকে বাড়ির কাছে একা রেখে ছাদেকুল পালিয়ে যায়।
এ ব্যাপারে ওই কিশোরীর মা সহিদা বেগম গত ২১/০৬/২০১৮ইং তারিখে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩ এর ৪/৯(১)/৩০ ধারায় একটি মামলা করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী জানান, মামলার মুল আসামি ছাদেকুল ইসলামকে গত শুক্রবার রাতে তার পাশের বাড়ি থেকে গ্রেফতার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
