কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল মদ জব্দ করেছে।
বিজিবি জানায়, বালারহাট ক্যাম্পের হাবিলদার সাইফুদ্দিনের নের্তৃত্বে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আন্তর্জাতিক পিলার নং ৯৩৬ থেকে ১০০ গজ থেকে কুরুষাফেরুষা এলাকায় থেকে মাদক চোরাকারবারীকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মদের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের সুবেদার নুর-ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
ইত্তেফাক/নূহু
