গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য কাকন মৃধাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের ব্রিজের ওপর থেকে কাকন মৃধাকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত কাকন মৃধা আমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে উপজেলার উত্তরপাড়া গ্রামের গ্রামের মৃত আব্দুল খালেক মৃধার ছেলে। কাকন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক আইনে মামলা দিয়ে কাকন মৃধাকে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
