ছাতকে এক ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৭:৩৯

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের পুরান মইশাপুর গ্রামের ফারুক আহমদ (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার রাতে স্থানীয় জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সকালে এলাকার হাইটমারা বিলের পাশে তাঁর পরনের ব্যবহৃত জুতা ও ছেড়া লুঙ্গি পাওয়া গেছে।

ধারনা করা হচ্ছে ফারুক আহমদকে প্রতিপক্ষের লোকজন অপহরণ করে নিয়ে গেছে। খবর পেয়ে শনিবার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে এবং তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। নিখোঁজ ফারুক আহমদ পুরান মইশাপুর গ্রামের মৃত আব্দুস সত্তার মাস্টারের পূত্র।

এ ব্যাপারে এএসপি সার্কেল  দুলন মিয়া ঘটনাস্থল এলাকা থেকে সামছ উদ্দিন নামের এক জনকে আটক করেছেন। সামছ উদ্দিন নয়া মইশাপুর গ্রামের মৃত হায়াত উল­ার পুত্র।

ইত্তেফাক/নূহু