পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৭:৪৪

পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহফুজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রৈবচুনা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মজিবর রহমানের কন্যা।

মাহফুজার পিতা মজিবর জানান বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করার সময় সকলের অগোচরে পুকুরে পড়ে যায় মাহফুজা।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/নূহু