ভেজাল সার ও বীজ বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:৩১

কুষ্টিয়ার মিরপুরে ভেজাল সার ও বীজ বিক্রির অপরাধে সিয়াম ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ জুন) দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নে সিয়াম ট্রেডার্সের সত্বাধিকারী সোহেল আলীকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ জানান, চিথলিয়া ইউনিয়নে ভেজাল সার ও বীজ বিক্রয়ের অপরাধে সিয়াম ট্রেডার্স এর সত্বাধিকারী সোহেল আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ভেজাল পণ্য বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল আজিজ প্রমুখ।

ইত্তেফাক/নূহু