এক বছরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেললাইন নির্মাণ সম্পন্ন হবে

আপডেট : ২৩ জুন ২০১৮, ২০:৫৭

২০১৯ সালের জুন নাগাদ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেললাইন নির্মাণের কাজ সম্পন্ন হবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন পরিদর্শনকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের পরিচালক আল সাত্তার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘ইতিমধ্যে অনেক জায়গায় আমাদের কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। আশা করি দুই একদিনের মধ্যে রেল লাইন চলে আসবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়ে গেছে। যেসব জায়গায় বাকি রয়েছে সেগুলোও উচ্ছেদ হয়ে যাবে।’

এ সময় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর পরিচালকসহ আরো উপস্থিত ছিলেন ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রোজেক্টের টিম লিডার তোফাজ্জল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, ব্রিজ ইঞ্জিনিয়ার আব্দুল করিম খন্দকার ও ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

ইত্তেফাক/নূহু