পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৪ জুন ২০১৮, ০৯:৫৪
পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত নিজাম মণ্ডল (৪৫) আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ সাতটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
জানা গেছে, শনিবার রাত একটার দিকে ঢালারচরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে নিজামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
 
ইত্তেফাক/এএম