পাঁচবিবিতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৩:৪৩
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ শনিবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে ৩০পিস ইয়াবা ও ৫০ পুড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, পৌর এলাকার দমদমা এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাতাইশমঞ্জিল এলাকার নাজমুল হাসানের ছেলে জাকারিয়া আহসান জয় (২৮) ও সোনাপুর বাজার এলাকা হতে ৫০ পুড়িয়া গাঁজাসহ খোর্দ্দমশুল গ্রামের মৃত আব্বাস আলী মণ্ডলের ছেলে এনামুল হক রনিকে (৪৮) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলাও হয়েছে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/কেকে