যশোরে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:০৫
যশোরের মণিরামপুর থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
 
যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, আজ ভোরে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজার ও বেগারিতলার মাঝামাঝি ছাতিয়ানতলা এলাকায় দুই দল সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তাদের বয়স আনুমানিক ৩০ বছরের মতো। লাশ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে