শিবপুরে শিশু অপহরণকারী ভাই-বোন গ্রেফতার

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৮:৩৪
শিবপুর উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) গ্রাম থেকে শিশু অপহরণকারী ভাই-বোনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণকারীরা হলেন- ফুলবাড়িয়ার আতাউর রহমান ও তার বোন মর্জিনা। শনিবার সকাল ৮টার দিকে নাদিম গাজীর ছেলে মো. লামিম গাজীকে (৩) অপহরণ করে তারা।
 
জানা গেছে, শিশুটিকে অপহরণ করে ত্রিশালে নিয়ে যাওয়ার পর তার অভিভাবকের কাছে মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভিভাবকরা বিষয়টি শিবপুর মডেল থানায় জানায়। পরে শিবপুর থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের শনাক্ত করে। 
 
পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সহযোগিতায় আজ রবিবার ভোরে ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকা থেকে শিশুটিসহ অপরণকারী দুই ভাই-বোনকে গ্রেফতার করা হয়। আসামিদের শিবপুর মডেল থানায় নিয়ে আসে। 
 
শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে।  শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। গত দুই বছর আগে শিশুটির মা মারা যায়। 
 
শিবপুর মডেল থানার এস আই মো. রিজাউল কাজী বলেন, শিশুটি ত্রিশাল থানা থেকে উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/এমআই