জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম (৫০) ও লয়লুছ মিয়াকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
রবিবার এস আই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে নজরুল ইসলাম ও কলকলিয়া ইউনিয়নের সুপার মোহাম্মদপুর গ্রামের মৃত সাজিদ উল্ল্যার ছেলে মো. লয়লুছ মিয়াকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, আসামি নজরুল ইসলাম ও লয়লুছ মিযাকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
